সিলেটের ঐতিহ্যবাহী জাঙ্গাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় তার শিক্ষা কার্যক্রমের ১০০ বছর পূর্ণ করতে যাচ্ছে। দীর্ঘ এই পথ চলায় বিদ্যালয়টি হাজার হাজার কৃতি শিক্ষার্থী তৈরি করেছে যারা আজ দেশ ও বিদেশে সুনামের সাথে কাজ করছেন।
শতবর্ষ উদযাপন উপলক্ষে আমরা সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এক মহামিলন মেলায় আমন্ত্রণ জানাচ্ছি। ২০২৭ সালের এই ইভেন্টটি আমাদের সকলের জন্য হবে স্মৃতির পাতায় এক নতুন অধ্যায়।
পুরনো বন্ধুদের সাথে আড্ডা আর হারানো দিনগুলোতে ফিরে যাওয়ার এক অনন্য সুযোগ।
রেজিস্ট্রেশনকৃত সকল সদস্যদের জন্য থাকবে টি-শার্ট, ক্যাপ এবং শতবর্ষের বিশেষ উপহার সেট।
দেশবরেণ্য সংগীত শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিদের অংশগ্রহণে জমকালো সন্ধ্যা।
আপনার অংশগ্রহণ আমাদের এই উৎসবকে পূর্ণতা দেবে। আজই আপনার নাম তালিকাভুক্ত করুন।
এখনই রেজিস্ট্রেশন করুন